গাইবান্ধায় ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ সহ গ্রেফতার-১
আব্দুর রাজ্জাক সরকার, স্টাফ রিপোর্টার,
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল ফোন জব্দ সহ মো.ছামিউল হক (৩৮) নামে এক মাদক কারবারি কে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন(এসআরবি-১৩)।
আজ মঙ্গলবার দুপুরে অধিনায়কের পক্ষে মুলকপি সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যম কে বিষয়টি নিশ্চিত করেন এসআরবি-১৩ এর মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এসআরবির চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল সোমবার সকালে সিপিসি-৩, এসআরবি-১৩ গাইবান্ধা ক্যাম্পের চৌকস সদস্যরা পলাশবাড়ী পৌরসভা এলাকার বগুড়া থেকে রংপুরগামী মহাসড়কের আতিয়ার হাজীর ভবনের সামনে তল্লাশি চৌকি বসায়।
এরপর চট্রগ্রাম হতে ছেড়ে আসা শানে- খোদা নামে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে যুবক যাত্রী মো. ছামিউল হকের কাছ থেকে ৪ শত পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল জব্দ সহ তাকে গ্রেফতার করে। আটক ছামিউল গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার সীচা মন্ডল পাড়া গ্রামের মো. হবিবর রহমানের ছেলে।
এঘটনায় এসআরবি বাদী হয়ে গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে পলাশবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছে। পাশাপাশি পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য জব্দকরা আলামত সহ তাকে ওই থানায় হস্তান্তর করা হয়েছে।
সংবাদ মাদকের বিরুদ্ধে বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এসআরবি-১৩ এর গোয়েন্দা তৎপরতা ও চলমান অভিযান অব্যাহত থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় ।
গাইবান্ধায় ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ সহ গ্রেফতার-১
📷 ছবি: সংগৃহীত