মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
📷 ছবি: সংগৃহীত
নওগাঁর মান্দায় উপজেলা প্রশাসন ও শিক্ষা পরিবার মান্দার আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) বেলা ১১টার দিকে মান্দা উপজেলা পরিষদের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মান্দা উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আতিয়া খাতুন।
এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষা পরিবারের সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা শিক্ষকদের মর্যাদা, শিক্ষার মানোন্নয়ন এবং একটি আদর্শ ও মানবিক সমাজ গঠনে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন।
আলোচনা সভায় বিশ্ব শিক্ষক দিবসের তাৎপর্য তুলে ধরে শিক্ষকদের পেশাগত দায়িত্ব নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালনের আহ্বান জানানো হয়।