শিক্ষা

ইবির আজিজুর রহমান হল ডিবেটিং সোসাইটির নেতৃত্বে আব্দুল্লাহ - তারেক

ইবির আজিজুর রহমান হল ডিবেটিং সোসাইটির নেতৃত্বে আব্দুল্লাহ - তারেক
📷 ছবি: সংগৃহীত
ইবির আজিজুর রহমান হল ডিবেটিং সোসাইটির নেতৃত্বে আব্দুল্লাহ - তারেক

ইবি প্রতিনিধি :

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাহ আজিজুর রহমান হল ডিবেটিং সোসাইটির ২০২৬–২৭ কার্যবর্ষের নতুন কমিটির ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২০-২১ বর্ষের শিক্ষার্থী আবদুল্লাহ নূর মিনহাজ ও সাধারণ সম্পাদক হিসেবে ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাসান তারেক এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে আল-ফিকহ অ্যান্ড ল’ বিভাগের ২০২১-২২ বর্ষের শিক্ষার্থী   আশরাফুল আলম নির্বাচিত হয়েছেন।


মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) হল প্রভোস্ট অধ্যাপক ড. এটিএম মিজানুর রহমান এ কমিটির অনুমোদন দেন। পরে বিকেল ৫টায় হল অডিটোরিয়ামে আয়োজিত আন্তঃব্লক প্রীতি বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ এবং নবীনবরণ ও প্রবীণ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে হাউস টিউটর অধ্যাপক আনোয়ারুল ওয়াহাব কমিটি ঘোষণা করেন।

অনুষ্ঠানে হল ডিবেটিং সোসাইটির সভাপতি সোলাইমান তালুকদার সভাপতিত্ব করেন। এতে হলের ডিবেটিং সোসাইটির প্রতিনিধি এবং সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


সভাপতি আব্দুল্লাহ নূর মিনহাজ বলেন, 'ডিবেটিং সোসাইটির সভাপতি হওয়া অত্যন্ত সম্মান ও গৌরবের। সবার সম্মিলিত প্রচেষ্টায় ডিবেটিং সোসাইটির সমৃদ্ধ ও ঐতিহ্যকে ধারণ করে নিয়মিত বিতর্কচর্চা, প্রশিক্ষণ ও প্রতিযোগিতার মাধ্যমে নতুন প্রজন্মের দক্ষ বিতার্কিক তৈরিতে কাজ করে যাবো।'

ওসমান গণি
ইবি প্রতিনিধি