সারাদেশ

কোম্পানীগঞ্জে গাছের সঙ্গে ওড়না পেঁচানো যুবকের মরদেহ উদ্ধার

কোম্পানীগঞ্জে গাছের সঙ্গে ওড়না পেঁচানো যুবকের মরদেহ উদ্ধার
📷 ছবি: সংগৃহীত
কোম্পানীগঞ্জে গাছের সঙ্গে ওড়না পেঁচানো যুবকের মরদেহ উদ্ধার

মোহাম্মদ উল্যা
বিশেষ প্রতিনিধি
কোম্পানীগঞ্জ, নোয়াখালী।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে রনি নামে এক যুবকের মরদেহ গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) উপজেলার রামপুর এলাকায় নানা-শ্বশুরবাড়ির পুকুরপাড় থেকে স্থানীয়রা মরদেহটি দেখতে পান। পরে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রনির পরনে শার্ট ও প্যান্ট এবং পায়ে জুতা ছিল। পুকুরপাড়ের একটি বাদামগাছের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তাকে ঝুলতে দেখা যায়।
মরদেহের পায়ে জুতা থাকা, গাছের অবস্থান ও ঘটনাস্থলের পারিপার্শ্বিক পরিস্থিতি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। তবে এসব বিষয়কে কেন্দ্র করে কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না।
প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও, এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে—তা তদন্ত ছাড়া নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত এবং প্রয়োজনীয় ময়নাতদন্তের প্রতিবেদন গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।