বাংলাদেশ

মান্দায় চায়ের দোকান থেকে ৫৭৫ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ

মান্দায় চায়ের দোকান থেকে ৫৭৫ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ
📷 ছবি: সংগৃহীত
মান্দায় চায়ের দোকান থেকে ৫৭৫ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ
======================================
মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর মান্দায় একটি চায়ের দোকান থেকে ৫৭৫ গ্রাম গাঁজাসহ ইনতাজ আলী (৫৫) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের তিন রাস্তার মোড়ের দক্ষিণ পাশে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ইনতাজ আলী উপজেলার যশোপাড়া গ্রামের মৃত হাজিবুল্লাহর ছেলে। পুলিশ জানায়, এসআই কাজী নজরুল ইসলামের নেতৃত্বে এসআই আশীষ কুমার সান্যাল, এসআই জাহাঙ্গীর আলম, এএসআই আসাদুজ্জামানসহ পুলিশ সদস্যরা অভিযান পরিচালনা করেন। এ সময় ইনতাজের চায়ের দোকানের ভেতর থেকে ৫৭৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।