সারাদেশ

দিঘলিয়ায় পিবিসিপি নেতাকে গুলি করে হত্যা, ভ্যানে থাকা দুই যুবককে ঘিরে সন্দেহ

দিঘলিয়ায় পিবিসিপি নেতাকে গুলি করে হত্যা, ভ্যানে থাকা দুই যুবককে ঘিরে সন্দেহ
📷 ছবি: সংগৃহীত

মো: আল-মাহফুজ শাওন, খুলনা।

খুলনার দিঘলিয়ায় পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (পিবিসিপি) নেতা মো. নাসিমুল গণি ওরফে নাসিমকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ঘটনাস্থলে থাকা একটি ভ্যানের দুই যুবককে ঘিরে সন্দেহের সৃষ্টি হয়েছে।

রোববার (৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার ফরমাইজখানা এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, নাসিমকে লক্ষ্য করে গুলি চালানোর পর দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ সময় একটি ভ্যানে থাকা দুই যুবকের গতিবিধি স্থানীয়দের নজরে আসে।

ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত শুরু করে।

পুলিশ জানিয়েছে, হত্যার কারণ এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। ভ্যানে থাকা দুই যুবকের বিষয়ে তথ্য যাচাই করা হচ্ছে। তদন্তের স্বার্থে এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।