সারাদেশ

সেনবাগ সরকারি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

সেনবাগ সরকারি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
📷 ছবি: সংগৃহীত
সেনবাগ সরকারি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

মোহাম্মদ উল্যা
বিশেষ প্রতিনিধি:
কোম্পানীগঞ্জ, নোয়াখালী।

নোয়াখালীর সেনবাগ সরকারি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য, নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। একই সঙ্গে বিভিন্ন পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, উচ্চশিক্ষার প্রাথমিক ধাপ একাদশ শ্রেণি শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবনের জন্য গুরুত্বপূর্ণ। এ সময়ে নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা, নৈতিকতা, সময়ের সঠিক ব্যবহার এবং তথ্যপ্রযুক্তির ইতিবাচক প্রয়োগের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
বক্তারা আরও বলেন, শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জন নয়, জ্ঞান, মানবিক মূল্যবোধ ও দায়িত্বশীলতার সমন্বয়ে শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশও হতে হবে জ্ঞানচর্চা, শৃঙ্খলা ও নৈতিকতার বিকাশের উপযোগী।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। নবীন শিক্ষার্থীদের নতুন শিক্ষাজীবনের সফলতা এবং কৃতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি হয়।