সেনবাগে পুকুরে ডুবে ৫ বছরের শিশু হুমায়ারার মৃত্যু
মোহাম্মদ উল্যা
বিশেষ প্রতিনিধি:
কোম্পানীগঞ্জ, নোয়াখালী।
নোয়াখালীর সেনবাগ উপজেলায় পুকুরের পানিতে ডুবে হুমায়ারা (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার ৬ নম্বর কাবিলপুর ইউনিয়নের পূর্ব কাবিলপুর গ্রামের মিঝি বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত হুমায়ারা ওই বাড়ির লিটনের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের পুকুরপাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে যায় হুমায়ারা। দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অল্প বয়সী শিশুটির এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
শিশুদের নিরাপত্তায় বাড়ির আশপাশের পুকুর, জলাশয় ও অন্যান্য পানির উৎসের বিষয়ে অভিভাবকদের বাড়তি সতর্কতা জরুরি। বিশেষ করে ছোট শিশুদের কখনোই পানির উৎসের কাছে একা যেতে দেওয়া উচিত নয়। সামান্য অসতর্কতাও একটি পরিবারের জন্য সারাজীবনের বেদনার কারণ হয়ে উঠতে পারে।
সেনবাগে পুকুরে ডুবে ৫ বছরের শিশু হুমায়ারার মৃত্যু
📷 ছবি: সংগৃহীত