সারাদেশ

দয়াগঞ্জে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ও বাংলাদেশ গীতা পরিষদের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

দয়াগঞ্জে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ও বাংলাদেশ গীতা পরিষদের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
📷 ছবি: সংগৃহীত
দয়াগঞ্জে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ও বাংলাদেশ গীতা পরিষদের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

শহীদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টার

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) শ্রী বিজন কান্তি সরকার। কর্মসূচির শুভ উদ্বোধন করেন, মাননীয় জাতীয় সংসদ সদস্য (সংরক্ষিত মহিলা আসন) ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট শ্রীমতী নিপুণ রায় চৌধুরী।
আলোচনা সভায় বক্তারা পরমেশ্বর শ্রীকৃষ্ণের অবতার লীলা, সত্য ও ধর্মের প্রতিষ্ঠা এবং শ্রীমদ্ভগবদ্গীতার সার্বজনীন শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। বক্তারা বলেন, বর্তমান পৃথিবীতে ন্যায়বিচার, মানবিক মূল্যবোধ ও সামাজিক সম্প্রীতি রক্ষায় বৈদিক আদর্শ অত্যন্ত জরুরি। শ্রীকৃষ্ণের অহিংসা ও সনাতন আদর্শ অনুসরণ করেই সমাজে সত্য ও সুসংহত পরিবেশ গঠন সম্ভব।
অনুষ্ঠানে বিশেষ ও সম্মাননীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রী তপন চন্দ্র মজুমদার, ভাইস-চেয়ারম্যান, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট, শ্রী গৌতম চন্দ্র পাল, অতিরিক্ত সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়, শ্রী প্রবীর কুমার সাহা, সাবেক পরিচালক, এফবিসিসিআই ও ব্যবস্থাপনা পরিচালক, ড্রীম হোল্ডিংস লিমিটেড।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন, বাংলাদেশ গীতা পরিষদের সম্মানিত উপদেষ্টা অধ্যাপক শ্রী বীরেন্দ্র নাথ বিশ্বাস এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি (সংস্কৃত) বিভাগের অধ্যাপক ড. শ্রী অসীম সরকার। এছাড়া বক্তব্য রাখেন বাংলাদেশ গীতা পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও প্রতিষ্ঠাতা শ্রী বিজন কান্তি ধর, কেন্দ্রীয় কমিটির সভাপতি ও প্রতিষ্ঠাতা শ্রী বিজয় চন্দ্র দাস এবং কার্যকারী সভাপতি শ্রী তাপস কর্মকার।
আলোচনা সভা শেষে গুণিজনদের মাঝে স্মারক সম্মাননা প্রদান করা হয় এবং এক বৈচিত্র্যময় ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। ধর্মীয় এ আয়োজনে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সনাতন ধর্মের ভক্ত ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।