সারাদেশ

সেনবাগে জামায়াত নেতার বিদেহী আত্নার মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত।

সেনবাগে জামায়াত নেতার বিদেহী আত্নার মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ৪নং কাদরা ইউনিয়ন ও ৭নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত ৭নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর বায়তুল মাল সেক্রেটারি মরহুম মোঃ বেলায়েত হোসেন (বেলাল) ভাইয়ের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় রবিবার ২৫ অক্টোবর বাদ এশায় দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এতে ৪নং কাদরা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবু শাকের মোহাম্মদ জাকারিয়া মিয়াজির সভাপতিত্বে ও ৭নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি ফখরুদ্দিন মোবারক শাহ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে
আলোচনা পেশ করেন- সেনবাগ উপজেলা জামায়াতে ইসলামীর আমির,নবীপুর দাখিল মাদরাসার সুপার ও বিশিষ্ট আলেমেদ্বীন জনাব মাওলানা ইয়াছিন করিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সেনবাগ উপজেলা পরিষদের সাবেক দু'বারের নির্বাচিত সফল ভাইস চেয়ারম্যান ও সেনবাগ উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা আবদুল মালেক, উপজেলা জামায়াতে ইসলামীর শূরা ও কর্মপরিষদ সদস্য গোলাম হোসেন শাহীন,
মরহুম বেলায়েত হোসেন এর একমাত্র সুযোগ্য সন্তান হাফেজ দেলোয়ার হোসেন মেহেদী সহ প্রমুখ নেতৃবৃন্দ।
সবশেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন, বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা আবদুল মালেক সাহেব।

মরহুম বেলায়েত হোসেন এর দোয়া অনুষ্ঠানে শত শত শুভাকাঙ্ক্ষী, রাজনৈতিক সহযোদ্ধা,ইউনিয়ন এবং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।##

মোঃ ফখরুদ্দিন মোবারক শাহ,
সেনবাগ প্রতিনিধি