বড়াইগ্রাম
(নাটোর)প্রতিনিধি।
নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাইপাসে অবস্থিত ‘বনপাড়া শহর প্রেসক্লাব’-এর নবগঠিত পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে আগামী মেয়াদের জন্য ১০ সদস্য বিশিষ্ট এই নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
নবগঠিত এই কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন 'ফেস দ্যা পিপল'-এর নাটোর জেলা প্রতিনিধি হযরত আলী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন 'নয়াদিগন্ত মাল্টিমিডিয়া'-র নাটোর জেলা প্রতিনিধি রেজাউল করিম।
ফিতা কেটে প্রেসক্লাবের কার্যালয় শুভ উদ্বোধন করেন, বড়াইগ্রাম উপজেলার সিনিয়র সাংবাদিক সাইফুল ইসলাম,জাহিদ হাসান, মাহমুদুল হাসান মেমন,সুরুজ আলী,আবঃ বারী,রেজাউল করিম মৃধা, ওমর ডি কস্তা, দেলোয়ার হোসেন লাইফ, নাহিদ হাসান, আবু মুসা, শাহাবুদ্দিন ইসলাম শিহাব, আলমগীর, প্রমুখ ৫০জন সাংবাদিক উপস্থিত ছিলেন।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বনপাড়া শহরসহ বড়াইগ্রাম উপজেলার বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ধারা বজায় রাখতে এবং এলাকার উন্নয়ন ও জনস্বার্থমূলক সংবাদ তুলে ধরতে সকলের সহযোগিতা কামনা করেছেন।#সুরুজ আলী,বড়াইগ্রাম প্রতিনিধি,০১৩১৭-৫১১৬৫৮
বনপাড়া শহর প্রেসক্লাবের নবগঠিত কমিটি গঠন: সভাপতি হযরত আলী,সাধারণ সম্পাদক রেজাউল করিম