ভাস্কর্যে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা পুষ্পস্তবক অর্পণ: নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন
📷 ছবি: সংগৃহীত
ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ জেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং সার ডিলার কেন্দ্রিক রাজনৈতিক সুবিধাভোগী নেতাদের কড়া নজরদারির মধ্যেও নিষিদ্ধ ঘোষিত কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে ঝটিকা কর্মসূচি পালন করেছে জেলা ছাত্রলীগ।
শনিবার (১০ অক্টোবর) সকালে ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালঝিনাইদহ এলাকায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের প্রতিকৃতি অবমাননার প্রতিবাদ জানিয়ে এই কর্মসূচি পালন করা হয়।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল-ইমরানের উদ্যোগে সংঘটিত এই কর্মসূচিতে ৪ জন নেতাকর্মী অংশ নেন। তারা কেন্দ্রীয় বাস টার্মিনালে অবস্থিত বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের বীরশ্রেষ্ঠেরঅসম্পূর্ণ ভাস্কর্য ও বেদীতে পুষ্পস্তবক অর্পণ এবং ফুলের মালা দিয়ে শ্রদ্ধা জানান।
কর্মসূচি শেষে হোয়াটসঅ্যাপে পাঠানো ৪৬ সেকেন্ডের একটি ভিডিও বার্তায় দেখা যায়, নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা দ্রুত ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং দলীয় স্লোগান দিয়ে মুহূর্তের মধ্যেই স্থান ত্যাগ করেন।
আইনশৃঙ্খলা ও গোয়েন্দা ব্যর্থতা নিয়ে প্রশ্ন
জেলাজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি, বিভিন্ন গোয়েন্দা সংস্থার সার্বক্ষণিক নজরদারি এবং স্থানীয় প্রভাবশালী নেতাদের তৎপরতা সত্ত্বেও কিভাবে নিষিদ্ধ সংগঠনের কর্মীরা রাজপথে এসে এমন কর্মসূচি সম্পন্ন করে নিরাপদে সটে পড়ল—তা নিয়ে স্থানীয় জনমনে তীব্র ক্ষোভ ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের মতে, নিরাপত্তার এই শিথিলতা কিংবা গোয়েন্দা নজরদারির চরম ব্যর্থতার কারণেই নিষিদ্ধ সংগঠনটি এমন ঝটিকা মহড়া দেওয়ার সাহস পেয়েছে।
তবে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং ঝটিকা কর্মসূচিতে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।