রেমিট্যান্স যোদ্ধা মালয়েশিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত।
📷 ছবি: সংগৃহীত
মনিরামপুর(যশোর)
নিজস্ব প্রতিনিধি
যশোরের মনিরামপুর উপজেলার জালালপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে বিপ্লব তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে প্রায় ছয়-সাত বছর আগে জীবিকার তাগিদে মালয়েশিয়ায় পাড়ি জমায়।
রেমিড্যান্স যোদ্ধা বিপ্লব হোসেন (মালয়েশিয়ায়) কর্মস্থলে যাওয়ার পথে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় নিহত হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে মালয়েশিয়ার জোহরবারু প্রদেশের মোয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।