সারাদেশ

কয়রায় ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটির দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

কয়রায় ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটির দ্বিমাসিক সভা অনুষ্ঠিত
📷 ছবি: সংগৃহীত
কয়রায় ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটির দ্বিমাসিক সভা অনুষ্ঠিত
‎================
‎এসকে এম মহসিন রেজা
‎উপজেলা প্রতিনিধি (খুলনা)

খুলনার কয়রা সদর ইউনিয়ন পরিষদের উন্নয়ন সমন্বয় কমিটি (ইউডিসিসি)-এর দ্বিমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে উত্তরণের অ্যাকসেস প্রকল্পের সহযোগিতায় কয়রা সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

‎কয়রা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে এবং প্রকল্পের ইঞ্জিনিয়ার রোকনুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন কয়রা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এইচ এম শাহাবুদ্দিন আহমেদ, কপোতাক্ষ কলেজের সাবেক অধ্যাপক আ ব ম আঃ মালেক, ইউপি সদস্য শেখ আবুল কালাম, মাসুম বিল্লাহ, এস এম শফিকুল ইসলাম, আবু হুরাইরা খোকন, হরেন্দ্রনাথ সরকার, মিজানুর রহমান কোহিনূর, সরদার নাজমুছ সাদাত, শেখ সোহরাব হোসেন, শাহানারা জামাল, মুর্শিদা খাতুন, সেলিনা আক্তার লাইলী, শিক্ষক আঃ রাজ্জাক, সমাজকর্মী মোল্লা মনিরুজ্জামান, সানা মুনছুর রহমান, নিকাহ রেজিস্ট্রার মাওলানা ইউনুস আলী এবং এ্যাসিস্টেন্ট প্রজেক্ট অফিসার মেহেদী হাসান টিটু প্রমুখ।

‎সভায় ইউনিয়নের চলমান উন্নয়ন কার্যক্রম, বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা এবং স্থানীয় পর্যায়ে উন্নয়ন কার্যক্রম আরও কার্যকর ও সমন্বিতভাবে বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয়। এ সময় ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।