কোটচাঁদপুরে কথিত দেহব্যবসার অভিযোগে অভিযান: নারীসহ আটক ৫
ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর এলাকার দুধসরা গ্রামে কথিত দেহব্যবসার অভিযোগে অভিযান চালিয়ে নারীসহ পাঁচজনকে আটক করেছে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের দুধসরা এলাকার একটি বাড়িতে অসামাজিক কার্যকলাপ ও দেহব্যবসা চলছে—এমন গোপন সংবাদ পায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সুনির্দিষ্ট ওই তথ্যের ভিত্তিতে কোটচাঁদপুর মডেল থানা পুলিশের একটি দল সেখানে ঝটিকা অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ঘটনাস্থল থেকে হাতেনাতে চারজন নারী এবং একজন পুরুষকে আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। অসামাজিক কার্যকলাপ ও অপরাধমূলক কর্মকাণ্ড রোধে পুলিশি এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।