সারাদেশ

বনপাড়া সেন্ট যোসেফস স্কুল অ্যান্ড কলেজে শিক্ষা, বিজ্ঞানমেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা পরিদর্শনে জেলা প্রশাসক

বনপাড়া সেন্ট যোসেফস স্কুল অ্যান্ড কলেজে শিক্ষা, বিজ্ঞানমেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা পরিদর্শনে জেলা প্রশাসক

​
নাটোর প্রতিনিধি।

নাটোরের বড়াইগ্রামের ঐতিহ্যবাহী বনপাড়া সেন্ট যোসেফস স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার প্রসার, বিজ্ঞানমনস্কতা বৃদ্ধি এবং মুক্তচিন্তা চর্চার লক্ষ্যে অনুষ্ঠিত হলো শিক্ষা, সাহিত্য, বিজ্ঞানমেলা, বিতর্ক ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬।
​আজ বৃহস্পতিবার নাটোর জেলার সম্মানিত জেলা প্রশাসক সুমনী আক্তার, উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরো অনুষ্ঠান ও বিজ্ঞানমেলা পরিদর্শন করেন। এ সময় তাঁর সাথে ছিলেন বড়াইগ্রাম উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস উপজেলা ভুমি কর্মকর্তা জুবায়ের জাহাঙ্গীরসহ জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
​পরিদর্শনকালে কলেজের শিক্ষার্থীরা তাঁদের উদ্ভাবনী ও বিভিন্ন বিজ্ঞানভিত্তিক প্রজেক্ট জেলা প্রশাসক মহোদয়ের সামনে তুলে ধরেন। তিনি প্রজেক্টগুলো ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের কৌতূহল ও সৃজনশীলতার ভূয়সী প্রশংসা করেন। একই সাথে তিনি খুদে গবেষক ও শিক্ষার্থীদের বিজ্ঞান, সাহিত্য ও মেধা চর্চায় আরও বেশি মনোযোগী হওয়ার আহ্বান জানান।
​এরপর সম্মানিত জেলা প্রশাসক মহোদয় বনপাড়া দুর্গামন্দির পরিদর্শন করেন এবং সার্বিক খোঁজখবর নেন।
​অনুষ্ঠানের এক পর্যায়ে সেন্ট যোসেফস স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ ড. শংকর ডমেনিক গোমেজ জাতীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক ২০২৬’ হিসেবে সম্মাননা লাভ করায় জেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।
​উপস্থিত সুধীজনকে উদ্দেশ্য করে জেলা প্রশাসনের কর্মকর্তা ব্যক্ত করেন যে, গুণগত শিক্ষা বিস্তার, সৃজনশীলতার বিকাশ এবং শিক্ষার্থীদের মানবিক ও মেধাভিত্তিক উন্নয়নে জেলা প্রশাসনের এ ধরনের সার্বিক সহযোগিতা ও তদারকি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।#সুরুজ আলী,নাটোর প্রতিনিধি,০১৩১৭৫১১৬৫৮