বাংলাদেশ

রাজশাহী মহানগরীতে বিদেশে পাচারের উদ্দেশ্যে রাখা প্রায় ৫০ লাখ ৬১ হাজার টাকা মূল্যের ২৪১ গ্রাম স্বর্ণসহ দুই ব্যক্তিকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫।

রাজশাহী মহানগরীতে বিদেশে পাচারের উদ্দেশ্যে রাখা প্রায় ৫০ লাখ ৬১ হাজার টাকা মূল্যের ২৪১ গ্রাম স্বর্ণসহ দুই ব্যক্তিকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫।
📷 ছবি: সংগৃহীত
রাজশাহী মহানগরীতে বিদেশে পাচারের উদ্দেশ্যে রাখা প্রায় ৫০ লাখ ৬১ হাজার টাকা মূল্যের ২৪১ গ্রাম স্বর্ণসহ দুই ব্যক্তিকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে এসআরবি-৫-এর মিডিয়া সেল। এর আগে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে মহানগরীর বোয়ালিয়া থানার দরিখরবোনা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—নওগাঁ সদর উপজেলার চুনিয়াগাড়ী এলাকার মৃত আশরাফ আলীর ছেলে মো. মোক্তার মোল্যা (৪৫) এবং রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার দরিখরবোনা এলাকার মো. ছাকিরুল (৪০)।
এসআরবি জানায়, বৃহস্পতিবার দুপুরে মাদক উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনার জন্য একটি দল টহলে বের হয়। বিকেল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, দরিখরবোনা মোড় এলাকায় দুই ব্যক্তি বিদেশে পাচারের উদ্দেশ্যে স্বর্ণ নিয়ে অবস্থান করছেন।
পরে বিকেল ৪টা ২০ মিনিটের দিকে বলাকা বিল্ডিংয়ের হিমো স্টোরের সামনে পাকা সড়কে অভিযান চালায় এসআরবি-৫-এর সদস্যরা। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে ওই দুই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে দুটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। পরে স্থানীয় একটি জুয়েলারি প্রতিষ্ঠানে কষ্টিপাথর ও ডিজিটাল মেশিনের মাধ্যমে পরীক্ষা করে স্বর্ণগুলো ২৪ ক্যারেটের বলে নিশ্চিত করা হয়। এর মধ্যে একটি বারের ওজন ১২১ গ্রাম এবং অপরটির ওজন ১২০ গ্রাম। সব মিলিয়ে উদ্ধার হওয়া স্বর্ণের ওজন ২৪১ গ্রাম। এর আনুমানিক মূল্য ৫০ লাখ ৬১ হাজার টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া স্বর্ণ পাচারে ব্যবহারের অভিযোগে তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
এজাহার সূত্রে জানা যায়, আটক ব্যক্তিরা স্বর্ণের বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা দেশের বিভিন্ন স্থান থেকে স্বর্ণ সংগ্রহ করে বিদেশে পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে এসআরবি।
এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫বি(১)(এ) ও ২৫(ডি) ধারায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। স্বর্ণ পাচারের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে বলে জানিয়েছে এসআরবি-৫।
রাজশাহী মহানগরীতে বিদেশে পাচারের উদ্দেশ্যে রাখা প্রায় ৫০ লাখ ৬১ হাজার টাকা মূল্যের ২৪১ গ্রাম স্বর্ণসহ দুই ব্যক্তিকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫।