আজ থেকে নতুন দামে জ্বালানি তেল, লিটারে বাড়ল ২০ টাকা
মো: আল-মাহফুজ শাওন
আজ সোমবার (২১ সেপ্টেম্বর) থেকে দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে ডিজেল, পেট্রোল, অকটেন ও কেরোসিন। সরকার সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে।
নতুন নির্ধারিত দামে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা, অকটেন ১৬৫ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা ছিল। অর্থাৎ প্রতিটি পণ্যের দামই লিটারপ্রতি ২০ টাকা বেড়েছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী, পুনর্নির্ধারিত এ দাম ২১ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে।
নতুন করে জ্বালানি তেলের দাম বাড়ায় পরিবহন, পণ্য পরিবহন ও অন্যান্য খাতে এর প্রভাব পড়তে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
আজ থেকে নতুন দামে জ্বালানি তেল, লিটারে বাড়ল ২০ টাকা
📷 ছবি: সংগৃহীত