সারাদেশ

বড়াইগ্রামে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

বড়াইগ্রামে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
📷 ছবি: সংগৃহীত
বড়াইগ্রামে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

নাটোর প্রতিনিধি, তারিখ ০৫/১০/২৬ খ্রিঃ
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। সোমবার উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। পরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মোঃ মনিরুজ্জামান।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ। তিনি শিক্ষকদের পেশাগত মর্যাদা, দায়িত্ব ও ভবিষ্যৎ প্রজন্ম গঠনে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে বক্তৃতা করেন।
সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলহাজ্ব মোঃ হেলাল উদ্দিন। এছাড়া সেখানে বক্তব্য রাখেন বনপাড়া কলেজের অধ্যক্ষ এস এম লুৎফর রহমান, আহমেদপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ ইসাহাক আলী, বনপাড়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোয়াজ্জেম হোসাইন, ধানাইদহ সিনিয়র মাদ্রাসার সুপারিনটেনডেন্ট আকমল হোসেন, তিরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাহার আলী প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।