সারাদেশ

বলিহার রাজবাড়ী পরিদর্শনে ভারতীয় সহকারী হাইকমিশনার ও ডা. ইকরামুল বারী টিপু:

বলিহার রাজবাড়ী পরিদর্শনে ভারতীয় সহকারী হাইকমিশনার ও ডা. ইকরামুল বারী টিপু:
📷 ছবি: সংগৃহীত
বলিহার রাজবাড়ী পরিদর্শনে ভারতীয় সহকারী হাইকমিশনার ও ডা. ইকরামুল বারী টিপু:

নওগাঁর ঐতিহাসিক বলিহার রাজবাড়ী পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার। এ সময় তাঁর সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার বলিহার রাজবাড়ীতে পৌঁছালে স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা ও বরণ করে নেন।
পরে তারা ঐতিহাসিক বলিহার রাজবাড়ীর বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। এ সময় রাজবাড়ীর স্থাপত্যশৈলী, ঐতিহাসিক নিদর্শন ও প্রাচীন স্থাপনাগুলোর বিভিন্ন দিক সম্পর্কে খোঁজখবর নেন ভারতীয় সহকারী হাইকমিশনার।
পরিদর্শনকালে অতিথিদের বলিহার রাজবাড়ীর ইতিহাস, ঐতিহ্য ও ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে অবহিত করা হয়। পাশাপাশি ঐতিহাসিক এ স্থাপনাটির সংরক্ষণ ও ঐতিহ্য রক্ষার বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।