সারাদেশ

​গাইবান্ধায় প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে বিদ্যুৎ গ্রাহকদের মানববন্ধন ও ৬ দফা দাবি

​গাইবান্ধায় প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে বিদ্যুৎ গ্রাহকদের মানববন্ধন ও ৬ দফা দাবি
📷 ছবি: সংগৃহীত
​গাইবান্ধায় প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে বিদ্যুৎ গ্রাহকদের মানববন্ধন ও ৬ দফা দাবি


গাইবান্ধা প্রতিনিধি:


গাইবান্ধায় আবাসিক ও অনাবাসিক প্রতিষ্ঠানে ডিজিটাল প্রি-পেইড মিটার স্থাপনের প্রতিবাদে এবং তা বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
​আজ শনিবার বেলা ১১টার দিকে জেলা শহরের গানাসাস মার্কেটের সামনে 'গাইবান্ধা জেলা ডিজিটাল প্রি-পেইড মিটার প্রতিরোধ কমিটি' ও 'বিদ্যুৎ গ্রাহক অধিকার রক্ষা জাতীয় কমিটি'র যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

​বিদ্যুৎ গ্রাহক অধিকার রক্ষা জাতীয় কমিটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও জেলা শাখার আহ্বায়ক গোলাম রব্বানী মুসার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন,​সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য মিহির ঘোষ,​গাইবান্ধা পরিবেশ আন্দোলনের আহ্বায়ক ওয়াজিউর রহমান রাফেল,​জেলা বার অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ও নাগরিক নেতা অ্যাড. সিরাজুল ইসলাম বাবু,​জেলা সিপিবির সাধারণ সম্পাদক অ্যাড. মুরাদজামান রব্বানী,​কমিউনিস্ট নেতা রেবতী মোহন বর্মন ​এছাড়া আরও বক্তব্য রাখেন গাইবান্ধা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রজতকান্তি বর্মন, নাট্যকর্মী শাহ আলম বাবলু, জেলা উদীচীর সাধারণ সম্পাদক শিরিন আকতার, মানবাধিকার কর্মী অ্যাড. মোহাম্মদ আলী প্রামাণিক, এ.কে.এম মনির হোসেন সুইট, কাজী আব্দুল খালেক, বিশিষ্ট আইনজীবী অ্যাড. কুশলাশীষ চক্রবর্তী এবং রবিদাস ফোরামের খিলন রবিদাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।

​মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, উন্নত প্রযুক্তির নামে সাধারণ গ্রাহকের পকেট কাটছে এই ডিজিটাল প্রি-পেইড মিটার। গ্রাহকদের মতামত বা স্বার্থের তোয়াক্কা না করে জোরপূর্বক এই মিটার চাপিয়ে দেওয়া হচ্ছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।


​গ্রাহক শোষণ ও হয়রানিমূলক প্রি-পেইড মিটার স্থাপন সম্পূর্ণ বাতিল করা।​সাশ্রয়ী মূল্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা।​বিদ্যুৎ খাতকে বেসরকারি করার তৎপরতা চিরতরে বন্ধ করা।​বিদ্যুৎ সংকটের জনবান্ধব ও টেকসই সমাধান করা।
​বিদ্যুৎ খাতের ব্যাপক দুর্নীতির বিষয়ে শ্বেতপত্র প্রকাশ করা।
​বিদ্যুৎ গ্রাহকদের নামে দায়েরকৃত সকল হয়রানিমূলক মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করা।কর্মসূচি থেকে বিদ্যুৎ খাতের অনিয়ম ও হয়রানি বন্ধে উপরোক্ত ছয় দফা দাবি জানানো হয়।



গাইবান্ধা জেলা প্রতিনিধি