৫নং বল্লমঝাড় ইউনিয়নে জাকঝমকপূর্ণ আয়োজনে 'আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬' এর শুভ উদ্বোধন,
আব্দুর রাজ্জাক সরকার, স্টাফ রিপোর্টার,
গাইবান্ধার ৫নং বল্লমঝাড় ইউনিয়নে যুব সমাজের উদ্যোগে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে 'আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রঘুনাথপুর মোহাম্মদ আলী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানটিকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মাঝে এক প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন জনাব মো: নাজমুল হুদা, অফিসার ইন-চার্জ (চলতি দায়িত্ব), সদর থানা পুলিশ, গাইবান্ধা।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: আব্দুল মোত্তালেব খন্দকার, প্রধান শিক্ষক, ঝিনার সব উচ্চ বিদ্যালয়, মোহাম্মদ একরামুল হক প্রধান, প্রধান শিক্ষক মধ্য ধান ঘরা উচ্চ বিদ্যালয়, আবুল কালাম আজাদ প্রধান, অবসরপ্রাপ্ত বিডিআর কর্মকর্তা, মোহাম্মদ গোলাম মোস্তফা প্রধান, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, মোঃ শহিদুল ইসলাম মোল্লা, বিসিএস প্রাণি বিষয়ক কর্মকর্তা, মোঃ একরামুল হক প্রধান, অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক রঘুনাথপুর এমএ উচ্চ বিদ্যালয়, মোঃ শরিফুল ইসলাম রাজু, সিনিয়র শিক্ষক রঘুনাথপুরে এম এ উচ্চ বিদ্যালয় , মোহাম্মদ ইকবাল হোসেন চৌধুরী, ক্যাশিয়ার আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট,অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মো: জুলফিকার রহমান, চেয়ারম্যান, ৫নং বল্লমঝাড় ইউনিয়ন পরিষদ।
উক্ত ফুটবল টুর্নামেন্টটি আয়োজনে সার্বিক সহযোগিতা প্রদান করেছেন ৫নং বল্লমঝাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী জনাব মো: ময়নুল ইসলাম মন্ডল উজ্জ্বল। টুর্নামেন্টটি পরিচালনায় ছিলেন 'আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট, ৫নং বল্লমঝাড় ইউনিয়ন'-এর পরিচালক জনাব মো: আমিনুল ইসলাম।
উদ্বোধনী বক্তব্যে অতিথিরা উল্লেখ করেন, যুবসমাজকে মাদকমুক্ত রাখা, শারীরিক গঠন এবং সামাজিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে খেলাধুলার বিকল্প নেই। স্থানীয় যুব সমাজকে এ ধরনের সুন্দর টুর্নামেন্ট আয়োজন করার জন্য সাধুবাদ জানানো হয়। উদ্বোধনী খেলায় বিপুলসংখ্যক দর্শক উপস্থিত থেকে খেলা উপভোগ করেন
৫নং বল্লমঝাড় ইউনিয়নে জাকঝমকপূর্ণ আয়োজনে 'আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬' এর শুভ উদ্বোধন,
📷 ছবি: সংগৃহীত