তিতাসে কুমিল্লা কবি পরিষদের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও সাহিত্য আড্ডা
📷 ছবি: সংগৃহীত
মোহাম্মদ উল্যা
বিশেষ প্রতিনিধি
কোম্পানীগঞ্জ, নোয়াখালী।
সাহিত্যচর্চা, সৃজনশীলতা ও পারস্পরিক সৌহার্দ্যকে আরও সমৃদ্ধ করার প্রত্যয়ে কুমিল্লা কবি পরিষদের তিতাস উপজেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) সকাল ৯টায় তিতাস উপজেলার মাতৃছায়া মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মিলনায়তনে এ আয়োজন করা হয়। তিতাস উপজেলা শাখার প্রধান সমন্বয়ক কবি ও লেখক এম এস ফরিদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখার সভাপতি মোহাম্মদ শাহজাহান শুভ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিতাস প্রেস ক্লাবের সভাপতি ও কুমিল্লা কবি পরিষদের তিতাস শাখার উপদেষ্টা নাজমুল করিম ফারুক। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা কবি পরিষদের প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান এবং দেশ বাংলা প্রকাশনের স্বত্বাধিকারী কবি আর. মুজিব।
বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা কবি পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কবি মুহাম্মদ সোলায়মান, অর্থ সম্পাদক কবি জয়নাল আবেদীন জয়, তিতাস প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তাসীন তিহামী, তিতাস উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ ইউসুফ আলী, চৌদ্দগ্রাম উপজেলা শাখার সভাপতি কবি মো. আহসান উল্লাহ, অনুশীলন লেখক পরিষদের সাধারণ সম্পাদক সুবেদার ফারুক কামালসহ বিভিন্ন পর্যায়ের কবি, লেখক, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীরা।
অনুষ্ঠানে কুমিল্লা কবি পরিষদের তিতাস উপজেলা শাখার নবগঠিত কমিটির সদস্যদের পরিচয় তুলে ধরা হয়। কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে মাহবুব হাসান এবং উপদেষ্টা হিসেবে সুমন রায়হান, মো. মামুদ কামাল ও নাজমুল করিম ফারুক রয়েছেন।
কমিটির সভাপতি মোহাম্মদ শাহজাহান শুভ, সহ-সভাপতি মোহাম্মদ শাহজাহান মুন্সি, প্রধান সমন্বয়ক এম এস ফরিদ এবং সাধারণ সম্পাদক ইঞ্জি. মো. মাসুদ রানা। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তাসীন তিহামী ও ফয়সাল আহমেদ।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমেদ ও ফারজানা আক্তার ইভা, প্রচার সম্পাদক ওয়াজ কুরনী সিদ্দিকী, দপ্তর সম্পাদক নূর মোহাম্মদ এবং সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ দ্বীন ইসলাম দায়িত্ব পেয়েছেন।
আলোচনায় বক্তারা বলেন, সাহিত্য ও সংস্কৃতিচর্চা মানুষের মননশীলতা, মানবিক মূল্যবোধ ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিতাসের সাহিত্যাঙ্গনকে আরও সমৃদ্ধ করতে নিয়মিত সাহিত্য আড্ডা, কবিতা পাঠ, লেখালেখি ও সাংস্কৃতিক কর্মকাণ্ড আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন তারা।
নবগঠিত কমিটির সদস্যরা তিতাস উপজেলার স্থানীয় কবি-সাহিত্যিকদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধি, নবীন লেখকদের উৎসাহিত করা এবং সাহিত্যচর্চাকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
সাহিত্য আড্ডায় কবিতা আবৃত্তি, সাহিত্য আলোচনা ও সৃজনশীল ভাবনা বিনিময়ের মধ্য দিয়ে এক প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। এতে তিতাস উপজেলার বিভিন্ন এলাকার কবি, সাহিত্যিক, লেখক, সংস্কৃতিকর্মী ও সাহিত্যপ্রেমীরা অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, স্থানীয় কবি-সাহিত্যিকদের একটি সুসংগঠিত প্ল্যাটফর্মে একত্রিত করা এবং পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার মাধ্যমে তিতাসে সাহিত্য ও সংস্কৃতিচর্চার পরিবেশ আরও সমৃদ্ধ করাই এ আয়োজনের মূল লক্ষ্য।