তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও স্বাবলম্বী বাংলাদেশ গড়ার লক্ষ্যে নওগাঁর মান্দায় ‘উদ্যোগ (UDYOG)’ উপজেলা ভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচির প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৯, নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আতিয়া খাতুন।
তরুণদের সুপ্ত সম্ভাবনাকে কাজে লাগিয়ে নতুন উদ্যোক্তা তৈরি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং স্থানীয় অর্থনীতিকে গতিশীল করার ক্ষেত্রে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ কর্মসূচির মাধ্যমে সম্ভাবনাময় তরুণদের চিহ্নিত করে প্রয়োজনীয় অর্থায়নের সুযোগ তৈরি হলে তারা আত্মকর্মসংস্থানের পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নেও অবদান রাখতে পারবেন বলে সংশ্লিষ্টরা মনে করেন।
মান্দায় তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়ন কর্মসূচির প্রচারণা সভা অনুষ্ঠিত: