সারাদেশ

ঝিনাইদহের কালীগঞ্জে ৪ লক্ষ টাকার চোরাই মোবাইলসহ গ্রেপ্তার তিন আদালতে স্বীকারোক্তি

ঝিনাইদহের কালীগঞ্জে ৪ লক্ষ টাকার চোরাই মোবাইলসহ গ্রেপ্তার তিন আদালতে স্বীকারোক্তি

ঝিনাইদহের কালীগঞ্জে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৮টি চোরাই মোবাইল ফোনসহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
​আজ বুধবার (২৯ অক্টোবর ২০২৬) এসআই (নিঃ) কৌশিক কুমার সাহার নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ এই সফল অভিযান পরিচালিত হয়।
​গ্রেফতারকৃত আসামিরা হলেন—
১. মো. মাসুদ মন্ডল (৩২), পিতা- মো. মিজানুর রহমান,
২. মো. শাকিল হোসেন (২৫), পিতা- মো. আব্দুল গফুর,
৩. মো. ইব্রাহিম হোসেন (১৯), পিতা- মো. রইস উদ্দিন।
তাদের সবার বাড়ি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার নলভাঙ্গা গ্রামে।
​পুলিশ সূত্রে জানা যায়, এ ঘটনায় কালীগঞ্জ থানায় পেনাল কোডের ৪৫৭/৩৮০ ধারায় একটি নিয়মিত মামলা (নম্বর- ১৬, তারিখ: ২৯/১০/২০২৬ খ্রিষ্টাব্দ) রুজু করা হয়। মামলা দায়েরের পর পুলিশি প্রযুক্তি ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আসামিদের অবস্থান শনাক্ত করে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া মোট ৮টি অ্যান্ড্রয়েড ও দামি মোবাইল ফোন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা।
​পুলিশ জানায়, গ্রেফতারের পর প্রয়োজনীয় পুলিশ প্রহরায় আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। পরবর্তীতে আদালতে বিচারকের সামনে অভিযুক্ত সকল আসামি স্বেচ্ছায় দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেন।
​এলাকায় চুরি ও অপরাধ দমনে কালীগঞ্জ থানা পুলিশের এমন তৎপরতা সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছে।