সারাদেশ

মহিলার হাতে সাংবাদিক লাঞ্ছিত হবার ঘটনায় মুখ খুললেন জামায়াত।

মহিলার হাতে সাংবাদিক লাঞ্ছিত হবার ঘটনায় মুখ খুললেন জামায়াত।
যশোরের মনিরামপুর উপজেলা মহিলা কর্তৃক লাঞ্চিত সাংবাদিক জাকির হোসেন নিয়ে মুখ খুললেন উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক ফজলুল হক। তিনি ফেসবুকে লিখেছেন,
জামায়াতে ইসলামীকে নিয়ে মনিরামপুর রিপোর্টার্স ক্লাবের সংশ্লিষ্টতায় অপপ্রচারের করা হচ্ছে।

সম্প্রতি মনিরামপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ জাকির হোসেনকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন মাধ্যমে যে প্রচারণা চালানো হচ্ছে, তা আমাদের দৃষ্টিগোচর হয়েছে।

আমরা স্পষ্টভাবে জানাতে চাই, জাকির হোসেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো পদধারী নেতা নন। তিনি মনিরামপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর সাংবাদিকতাসংশ্লিষ্ট পরিচয়কে দলীয় পরিচয়ের সঙ্গে মিলিয়ে প্রচার করা বিভ্রান্তিকর।

আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে, এ ধরনের প্রচারণার মাধ্যমে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা করা হতে পারে। রাজনৈতিক বা দলীয় স্বার্থে কোনো ব্যক্তির পরিচয় নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত।

আমরা সংশ্লিষ্ট সকলকে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার না করার আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে সাংবাদিকতার স্বাধীনতা, পেশাগত মর্যাদা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার প্রত্যাশা করছি।