সারাদেশ

সোনারগাঁওয়ে অবৈধ বিদ্যুৎ সংযোগের সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

সোনারগাঁওয়ে অবৈধ বিদ্যুৎ সংযোগের সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
সোনারগাঁওয়ে অবৈধ বিদ্যুৎ সংযোগের সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
স্টাফ রিপোর্টার: সোনারগাঁও ( নারায়ণগঞ্জ)
নারায়ণগঞ্জরে সোনারগাঁও উপজেলায় একটি ওয়াজ মাহফিল উপলক্ষে আয়োজিত মেলায় অবৈধ বিদ্যুৎ সংযোগ মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আল আমিন (৩০) নামক এক যুবকের মৃত্যু হয়িছে।
সোমবার রাতে উপজেলার জামপুর ইউনিয়নে বুরুমদী আঃ লতিফ মোজাফ্ফর উচ্চ বিদ্যালয় ও বুরুমদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ দুর্ঘটনায় শিকার আল আমিন নামক এক যুবকের মৃত্যু হয়।নিহত আল আমিন উপজিলার নোয়াগাঁও ইউনিয়নরে পরমেশ্বরদী (ছনটেক) এলাকার মোঃ আব্দুল বাতেনেরে ছলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বুরুমদী গ্রামে স্থানীয়ভাবে একটি ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। ওই মাহাফিলকে কেন্দ্র করে বিদ্যালয় মাঠে মেলার আয়োজন করা হয় এবং সেখানে অবৈধ ভাবে বিদ্যুৎ সংযোগ নেওয়া হয়েছিল। রাতে মেলাং হঠাৎ বিদ্যুৎ লাইনে সমস্যা দেখা দিলে আল আমিন ত্রুটি সারাতে এগিয়ে যান এবং মেরামতের সময় একপর্যায়ে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন।
উপস্থিত লোকজন দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করনে। এ ঘটনায় নিহতরে পরিবার ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে।
নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর সহকারী জিনারেল ম্যােনজার (এজিএম) মোঃ আশরাফুল ইসলাম অবৈধ বিদ্যুৎ সংযোগের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, ঘটনাটি সর্ম্পকে এইমাত্র অবগত হলাম। বিষয়টি খতিয়ে এর সাথে জড়িত দোষীদর বিরুদ্ধে বিধি মোতাবক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।