গাইবান্ধায় মোটরসাইকেলের টাংকের নিচে সাত কেজি আমরা আটক ২
গাইবান্ধায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)-এর এক মাদকবিরোধী বিশেষ অভিযানে অভিনব কায়দায় পাচারের সময় সাড়ে ৭ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় মাদক বহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের একটি দল। অভিযানকালে সন্দেহভাজন দুটি নীল রঙের মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালানো হয়। পরবর্তীতে নিখুঁতভাবে মোটরসাইকেলের জ্বালানি ট্যাংকের ভেতরে কৌশলে লুকিয়ে রাখা মোট সাড়ে ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃতদের জেলা কার্যালয়ে নিয়ে আসা হয় এবং উদ্ধারকৃত গাঁজা ও মোটরসাইকেল দুটি ডিএনসি কর্তৃপক্ষের জিম্মায় নেওয়া হয়েছে।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা জানান, মাদকের বিরুদ্ধে তাদের এই জিরো টলারেন্স নীতি ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।