অর্থনীতি

সূচকের উত্থানে পুঁজিবাজারে লেনদেন

সূচকের উত্থানে পুঁজিবাজারে লেনদেন
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৮ অক্টোবর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শুরু হয়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪১৫ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরীয়াহ্ সূচক ৪ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১০৫১ ও ২০৯২ পয়েন্টে রয়েছে।

এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে ৬৫ কোটি ১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

বুধবার এ সময়ে লেনদেন হওয়া কোম্পানি গুলোর মধ্যে দাম বেড়েছে ২৪৪টির, কমেছে ৬৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টি কোম্পানির শেয়ার।

বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো-আনোয়ার গ্যালভানাইজিং, ইভেন্সি টেক্সটাইল, সিটি ব্যাংক, প্রাইম ব্যাংক, এনসিসি ব্যাংক, ড্রাগন সোয়েটার, ফার কেমিক্যাল, প্রাইম ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, মতিন স্পিনিং ও অগ্রণী ইন্স্যুরেন্স।

এর আগে আজ লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ডিএসইএক্স সূচক বাড়ে ১১ পয়েন্ট।