শিক্ষা

রাজশাহী সরকারি সিটি কলেজে ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

রাজশাহী সরকারি সিটি কলেজে ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
📷 ছবি: সংগৃহীত
রাজশাহী সরকারি সিটি কলেজে ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

রাজশাহী সরকারি সিটি কলেজে এইচএসসি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে চান্সপ্রাপ্ত নবীন শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) কলেজ প্রাঙ্গনে রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদল আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনকে ফুলে শুভেচ্ছা জ্ঞাপন এবং গার্ড অব অনার প্রদান করা হয়।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা, নৈতিকতা ও দেশপ্রেমের চেতনায় নিজেদের গড়ে তুলে ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, “আজকের নবীন শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ গড়ার নেতৃত্ব দেবে। শুধু ভালো ফলাফল অর্জন নয়, নিজেদের সৎ, যোগ্য, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। রাজশাহী সরকারি সিটি কলেজের শিক্ষার্থীরা শিক্ষা ও