বড়াইগ্রামে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
নাটোর প্রতিনিধি, তারিখ ১৭/০৯/২৬ খ্রিঃ
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে নৃত্য শিল্পী কাজল (১৮)। সে উপজেলার কালিকাপুর বেড়পাড়া গ্রামের মিনু ফকির ও মাতা কহিনুর খাতুনের মেয়ে এবং ফোক শিল্পী মোনালিসা মুনের ছোট বোন। সে বনপাড়া সরকারী মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিল। সে একজন ভাল গায়ক ও নৃত্য শিল্পী ছিল। তবে নৃত্যে সে অতি পারদর্শী ছিল। এছাড়া সে অতি সুন্দরী ছিল।
পুলিশ ও স্হানীয়রা জানান বুধবার দিবাগত রাতে পাশের মালেক হোসেনের বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছিল। কাজল সেখানে যায়। কিন্তু বাড়ি ফিরতে দেরী করায় তার মাতা কহিনুর খাতুন বকাবকি করে। এতে সে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তাঁর মা ভোরে উঠে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে নামিয়ে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বড়াইগ্রাম থানার অফিসার ইন-চার্জ মোঃ শফিকুল ইসলাম জানান, আত্মহত্যা খবর পেয়ে সেখানে যাই। পরে লাশ উদ্ধার করে পোষ্ট মর্টেমের জন্য নাটোর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সেখানকার রিপোর্ট অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।#সুরুজ আলী,নাটোর প্রতিনিধি,০১৩১৭৫১১৬৫৮
বড়াইগ্রামে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
📷 ছবি: সংগৃহীত