মান্দায় ৪০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার:
নওগাঁর মান্দায় পুলিশের অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৯টা ১৫ মিনিটে মান্দা উপজেলার ১৪ নম্বর বিষ্ণুপুর ইউনিয়নের কয়লাবাড়ী গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, কয়লাবাড়ী গ্রামের মৃত রাফাত উল্লাহ মোল্লার ছেলে মো. রকিমুদ্দিন মোল্লা (৫৫) এবং তুরুকবাড়িয়া গ্রামের মৃত জসীমউদ্দীনের ছেলে মো. নাজমুল হক (৪৩)। তাঁদের দুজনের বাড়িই নওগাঁর মান্দা উপজেলায়।
পুলিশ জানায়, অভিযানে গ্রেপ্তার দুজনের কাছ থেকে ৪০ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে জব্দ তালিকা প্রস্তুত করে উদ্ধার করা মাদক জব্দ করা হয়।
এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে মান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।
মান্দায় ৪০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার