মণিরামপুরের ঝাঁপা বাওড়ের পাশে অজ্ঞাত ব্যক্তির ম*রা*দেহ উদ্ধার হয়েছে
মণিরামপুর (যশোর)
নিজস্ব প্রতিনিধি
যশোরের মণিরামপুর উপজেলার ঝাঁপা বাওড়ের পাশে এক ব্যক্তির মরা-দেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও লাশ উদ্ধার করে ময়নাতদন্তে মর্গে পাঠিয়েছে। ১৮ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে মরা-দেহটি দেখতে পান স্থানীয়রা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
প্রাথমিকভাবে জানা গেছে, ওই ব্যক্তির বাড়ি উপজেলার খালিয়া গ্রামে। তবে তাঁর নাম-পরিচয় এবং কীভাবে তাঁর মৃ-ত্যু হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।