সারাদেশ

ফুলছড়িতে ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গ্রেপ্তার, কারাদণ্ড

ফুলছড়িতে ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গ্রেপ্তার, কারাদণ্ড

সাঘাটা-ফুলছড়ি প্রতিনিধি
মোঃ আশরাফুল ইসলাম

গাইবান্ধার ফুলছড়িতে তিন পিস ইয়াবাসহ টিটু মিয়া (২৯) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উদাখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বলে জানা গেছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে এক মাসের সশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) রাতে ফুলছড়ি উপজেলা শহরের খাদ্যগুদাম এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরদিন শনিবার (৩১ অক্টোবর) সকালে ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে উপজেলা শহরের খাদ্যগুদাম এলাকায় অভিযান চালিয়ে টিটু মিয়াকে তিন পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক মাসের সশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।