সারাদেশ

সোনারগাঁও পুলিশের বিশেষ অভিযান আটক ২২।৬০ পিস ইয়াবা উদ্ধার

সোনারগাঁও পুলিশের বিশেষ অভিযান আটক ২২।৬০ পিস ইয়াবা উদ্ধার

স্টাফ রিপোর্টার :সোনারগাঁও( নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ বিভিন্ন মামলায় মোট ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সোনারগাঁ থানা এলাকার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মাদক মামলায় ২ জন, মাদকসেবী ১৬ জন, ওয়ারেন্টভুক্ত ২ জন এবং বৈষম্যবিরোধী মামলায় ২ জন রয়েছেন। অভিযানে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

মাদক মামলায় গ্রেপ্তার দুজন হলেন সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের কোনাবাড়ি এলাকার এমদাদুল হক ইদু (৩৮) ও হলদাবাড়ি এলাকার তৌফিকুর রহমান শাহরিয়ার (২৬)।

বৈষম্যবিরোধী মামলায় গ্রেপ্তার দুজন হলেন সোনারগাঁ উপজেলার বানিনাথপুর এলাকার আমান (২৮) ও সাতভাইয়াপাড়া এলাকার জোয়েল (৩৯)।

এ ছাড়া ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে মো. হৃদয় (৩০) ও জজ মিয়া (২৫) গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সোনারগাঁ ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকার পাশাপাশি কুমিল্লা, চাঁদপুর, শেরপুর, কিশোরগঞ্জ, বরিশাল ও নরসিংদী জেলার বাসিন্দারাও রয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে গ্রেপ্তারের পর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।