শিক্ষা

মান্দায় দাসপাড়া ডিগ্রি কলেজের ২৭তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

মান্দায় দাসপাড়া ডিগ্রি কলেজের ২৭তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
নওগাঁর মান্দায় দাসপাড়া ডিগ্রি কলেজের ২৭তম বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান, নবীনবরণ, আইসিটি ল্যাব উদ্বোধন এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।

দাসপাড়া ডিগ্রি কলেজের সভাপতি ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মকলেছুর রহমান মকে। এ ছাড়া বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। এ সময় আইসিটি ল্যাব উদ্বোধন এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

দাসপাড়া ডিগ্রি কলেজ কর্তৃপক্ষের আয়োজনে অনুষ্ঠানটি শিক্ষার্থী ও অতিথিদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে।