স্টাফ রিপোটার
মেহেদী হাসান
৩০/১০/২০২৬ ইং
কুয়েটে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী চাকরিচ্যুত
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) এ ২৮শে অক্টোবর ১১৫তম সিন্ডিকেট সভায় সর্বসম্মতভাবে বিভিন্ন অনিয়ম ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তদন্তের পর পাঁচ শিক্ষক, এক কর্মকর্তা ও এক কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে।চাকরিচ্যুত সাত জনই দীর্ঘদিন ধরে সাময়িক বরখাস্ত ছিলেন।
চাকরিচ্যুত যারা:
শিক্ষকবৃন্দ (৫ জন):
অধ্যাপক ড. পিন্টু চন্দ্র শীল (কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ)
অধ্যাপক ড. সুব্রত তলাপাত্র (ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগ)
সহকারী অধ্যাপক নিবিড় মণ্ডল (এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ)
অধ্যাপক ড. মাসরুরা মোস্তফা (হিউম্যানিটিস অ্যান্ড বিজনেস বিভাগ)
সহকারী অধ্যাপক শাহরিয়ার রোমান (হিউম্যানিটিস অ্যান্ড বিজনেস বিভাগ)
কর্মকর্তা ও কর্মচারী (২ জন):
ডেপুটি রেজিস্ট্রার নিমাই চন্দ্র মিস্ত্রি
অফিস সহায়ক সত্যজিৎ কুমার দত্ত
চাকরিচ্যুতির কারণ:
বিশ্ববিদ্যালয়ের নিয়ম ভঙ্গ: নিয়োগ আইন ও বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গ।
বানোয়াট অভিজ্ঞতা: সেকশন অফিসার পদে যোগদানের সময় ডেপুটি রেজিস্ট্রার নিমাই চন্দ্র মিস্ত্রি মিথ্যা ও বানোয়াট অভিজ্ঞতা দাখিল করেছিলেন। এছাড়া নিবিড় মণ্ডল প্রজেক্টভিত্তিক অভিজ্ঞতার কথা বলেছিলেন যা বিশ্ববিদ্যালয়ের বিধিতে গ্রহণযোগ্য নয়, এবং তিনি অনুমতি নিয়ে বিদেশ গিয়ে নির্দিষ্ট সময়ে ফিরে আসেননি।
বয়সে কারচুপি: অফিস সহায়ক সত্যজিৎ কুমার দত্ত জাতীয় পরিচয়পত্রে বয়স কমিয়ে চাকরি নিয়েছিলেন।
কুয়েটে শিক্ষক কর্মকর্তা ও কর্মচারী চাকরিচ্যুত