পুলিশ পরিদর্শক পদে পদোন্নতি উপলক্ষে র্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার, নওগাঁ
অদ্য ১৪ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দে নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয় এসআই (নিরস্ত্র) হতে পুলিশ পরিদর্শক পদে পদোন্নতিপ্রাপ্ত জনাব মোঃ দুলাল ইসলামকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন এবং ফুলেল শুভেচ্ছা জানিয়ে অভিনন্দিত করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ মনিরুল ইসলামসহ নওগাঁ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সংশ্লিষ্ট সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
পদোন্নতি একজন পুলিশ সদস্যের পেশাগত জীবনে দায়িত্ব, দক্ষতা ও নিষ্ঠার স্বীকৃতি। নতুন পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা আরও পেশাদারিত্ব, সততা ও আন্তরিকতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে বাংলাদেশ পুলিশের সুনাম ও মর্যাদা সমুন্নত রাখবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়।।।।