কক্সবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে মনিরামপুরের তুহিনসহ একই পরিবারের ৪ নি*হত।
মনিরামপুর (যশোর) নিজস্ব প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্ট্রো অ্যান্ড রিসোর্টে ভ*য়া*বহ অ*গ্নিকা*ণ্ডের নি*হত হয়েছে যশোরের মনিরামপুর উপজেলার মোহনপুর গ্রামের নাহিদুর রহমান তুহিন ও তাঁর পরিবারের তিন সদস্য।
নি*হত ব্যক্তিরা হলেন, মনিরামপুর পৌরসভার মোহনপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে নাহিদুর রহমান তুহিন, তাঁর স্ত্রী আফসানা এবং তাঁদের সাত বছর বয়সী মেয়ে রোবাইনা ও তিন বছর বয়সী মেয়ে সুনাইনা।
পরিবারটি ঢাকার শ্যামলীতে বসবাস করত। নাহিদুর রহমান সেখানে গ্র্যান্ড পাওয়ার লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানে কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
স্বজনদের তথ্য অনুযায়ী, নাহিদুর ১৬ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত কক্সবাজারের ওই রিসোর্টে একটি কক্ষ বুকিং দিয়েছিলেন। ১৮ অক্টোবর দুপুর ১টায় তাঁদের রিসোর্ট ছেড়ে যাওয়ার কথা ছিল। ১১ অক্টোবর বুকিংটি সম্পন্ন করা হয় বলে সংশ্লিষ্ট নথিতে উল্লেখ রয়েছে।
১৭ অক্টোবর সকালে রিসোর্টটিতে অ*গ্নিকা*ণ্ডের খবর পাওয়ার পর নাহিদুরের বড় ভাই জাহিদুর রহমান প্রিন্স তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু নাহিদুর, তাঁর স্ত্রী কিংবা সন্তানদের কারও সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। এরপর থেকেই পরিবারের সদস্য ও স্বজনেরা তাঁদের খোঁজে বিভিন্ন জায়গায় যোগাযোগ করছেন।
নাহিদুরের বড় ভাই জাহিদুর রহমান প্রিন্স সাংবাদিকদের জানান, তাঁর ভাই শুক্রবার কক্সবাজার যাওয়ার কথা জানিয়েছিলেন। শনিবার রিসোর্টে আ*গুন লাগার খবর পাওয়ার পর ফোন করেও তাঁদের কারও সঙ্গে যোগাযোগ করা যায়নি।
নাহিদুরের কর্মস্থল গ্র্যান্ড পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মির্জা রকিবুজ্জামানও তাঁদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়েছেন বলে জানিয়েছেন। তিনি নাহিদুরকে একজন ভালো কর্মকর্তা হিসেবে উল্লেখ করে এ ঘটনায় উ*দ্বেগ প্রকাশ করেন।
নাহিদুর রহমান মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি ও পুলিশ সায়েন্স বিভাগে পড়াশোনা করেছেন।