ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় মো. মুজাহিদুল ইসলাম রুমি (৪৫) নামের এক ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেফতার করেছে।
ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহের কালীগঞ্জে মুজাহিদুল ইসলাম রুমি সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতারকৃত রুমি কালীগঞ্জ থানাধীন মাহাতাব উদ্দিন ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি এবং কালীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন।
শুক্রবার (০৯ অক্টোবর, ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামী মো. মুজাহিদুল ইসলাম রুমি কালীগঞ্জ থানার খয়েরতলা গ্রামের মো. মোরশেদুর রহমানের ছেলে। তার বিরুদ্ধে কালীগঞ্জ থানায় দায়েরকৃত মামলা নম্বর-৪১ (তারিখ: ২৪/০৬/২০২৬ খ্রিঃ), ২০০৯ সালের সন্ত্রাস বিরোধী আইনের (সংশোধনী/২০২৬) ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারায় অভিযোগ রয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারের পর আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সন্ত্রাসবিরোধী কার্যক্রম রুখতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় মো. মুজাহিদুল ইসলাম রুমি (৪৫) নামের এক ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেফতার করেছে।
📷 ছবি: সংগৃহীত