সারাদেশ

বোদায় কমরেড মোহাম্মদ ফরহাদের ৩৯তম মৃত্যুবার্ষিকী পালিত

বোদায় কমরেড মোহাম্মদ ফরহাদের ৩৯তম মৃত্যুবার্ষিকী পালিত
📷 ছবি: সংগৃহীত


বোদা (পঞ্চগড়) প্রতিনিধি:
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক, পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কমরেড মোহাম্মদ ফরহাদের ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বোদায় আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) ২০২৬ ইং সকালে বোদা উপজেলার প্রামাণিকপাড়াস্থ কমরেড মোহাম্মদ ফরহাদের বাসভবন প্রাঙ্গণে উপজেলা কমিউনিস্ট পার্টির উদ্যোগে তাঁর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

পরে উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি দীপক কুমার দে বাবলুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কমরেড লিহাজ উদ্দীন মানিক ও কমরেড শীলন
এর সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন—কমরেড মোহাম্মদ ফরহাদ এর সহধর্মিনী কমরেড রাশেদা খানম ( রিনা)
জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড আশরাফুল আলম, সাধারণ সম্পাদক কমরেড আলতাফ হোসেন, জেলা কমিউনিস্ট পার্টির সম্পাদকমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা ফিরোজা খন্দকার চামেলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, সাবেক অধ্যক্ষ শফিকুল ইসলাম এবং উপজেলা কমিউনিস্ট পার্টির সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড আলী মুতুজা প্রমুখ।

বক্তারা কমরেড মোহাম্মদ ফরহাদের আদর্শ, ত্যাগ ও রাজনৈতিক প্রজ্ঞা তুলে ধরে বলেন, তিনি ছিলেন শ্রমজীবী মানুষের কণ্ঠস্বর এবং প্রগতিশীল রাজনীতির দৃঢ় ভিত্তি স্থাপনকারী একজন মহান নেতা।

অনুষ্ঠান শেষে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও নীরবতা পালন করা হয়।