সারাদেশ

‎কয়রায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তিন নেতা গ্রেফতার

‎কয়রায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তিন নেতা গ্রেফতার
📷 ছবি: সংগৃহীত
‎কয়রায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তিন নেতা গ্রেফতার
‎

‎এসকে এম মহসিন রেজা
‎উপজেলা প্রতিনিধি (খুলনা)
‎
খুলনার উপজেলা কয়রায় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তিন নেতাকে আটক করেছে কয়রা থান পুলিশ।
‎
‎বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে পৃথক স্থান থেকে আটক করা হয় তাদের।
‎
‎আটকরা হলেন, কয়রা সদর ইউনিয়ন নিষিদ্ধ সংগঠনের সহসভাপতি মোকলেছুর রহমান মিলন (৩০), উপজেলার উত্তর বেদকাশি ইউনিয়ন সহসভাপতি মো. আলফাজ হোসেন (৩০) ও বাগালি ইউনিয়ন আহ্বায়ক  হান্নান হোসেন মিন্টু (২২)
‎
‎শুক্রবার ( ৯ অক্টোবর) দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
‎
‎কয়রা থানার ওসি রাশেদুল আলম জানিয়েছেন, তারা তিনজন নাশকতার মামলার আসামী। গোপন সংবাদের মাধ্যমে তাদের অবস্থান জেনে বৃহস্পতিবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। মামলার এজাহার ভুক্ত অন্য আসামীদের ধরতে অভিযান অব্যাহত আছে।
‎