সারাদেশ

মণিরামপুরে তুচ্ছ ঘটনায় রানাকে দা দিয়ে কোপালো সজীব!

মণিরামপুরে তুচ্ছ ঘটনায় রানাকে দা দিয়ে কোপালো সজীব!


মণিরামপুর(যশোর)
নিজস্ব প্রতিনিধি

যশোরের মণিরামপুরে প্রকাশ্যে বদরুজ্জামান রানা(৩৬) নামের এক যুবকের উপর হাম*লার ঘটনা ঘটেছে। শ্যামকুড় বুজতলার শাহীন গাজী খোকনের ছেলে কিশোর গ্যাং সদস্য সজীব হাসান (২২) হামলা করেছে বলে স্থানীয়রা জানিয়েছে। ঘটনা দিন বুজতলা বাজারে রাত ৮টা দিকে একই এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে বদরুজ্জামান রানা উপর সে অতকৃত হামলা চালায়। রানা এ সময় বুজতলা বাজারে একটি মুদি দোকানের সামনে বসেছিল। উপস্থিত লোকজন আহত রানাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার মাথায় ধারা*লো দা য়ের আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে অবস্থা গুরুতর হয়ায় উন্নত চিকিৎসার ব্যবস্থা করার কথা জানিয়েছে কর্তব্যরত চিকিৎসক। বুজতলা বাজারের ব্যবসায়ী ও প্রতিবেশিরা আহত রানাকে দেখতে হাসপাতালে ছুটে আসে। আগতদের ভাষায় রানা একজন নিরিহ মানুষ। তার উপর হাম*লা কোন ভাবেই মানা যায় না।

প্রতিবেশি যুবক মাসুম বিল্লাহ জানান,আমরা বেশির ভাগ এখানে তার প্রতিবেশি। ছেলেটি কোন দলাদলি বা ঝামেলায় যায়না, অহেতুক সজীব দা দিয়ে রানার মতো ছেলেকে কো*পালো মানতে পারছিনা। ১৫ই অক্টোবর রাত ৮টার এ ঘঠনায় থানায় মামলা হয়েছে।