বাংলাদেশ

চিঠির দিন পেরিয়ে ডিজিটাল যুগে ডাকসেবা, আজ বিশ্ব ডাক দিবস

চিঠির দিন পেরিয়ে ডিজিটাল যুগে ডাকসেবা, আজ বিশ্ব ডাক দিবস
📷 ছবি: সংগৃহীত


স্টাফ রিপোর্টার :

আজ ৯ অক্টোবর। বিশ্ব ডাক দিবস।

১৮৭৪ সালের এই দিনে সুইজারল্যান্ডের বার্গ শহরে ইউরোপীয়ান ২২ টি দেশ একত্রিত হয়ে গঠন করে " জেনারেল পোস্টাল ইউনিয়ন "। এই ইউনিয়ন বিশ্বের প্রতিটি দেশের মধ্যে পারস্পরিক যোগাযোগ উন্নয়নের সুবিধার্থে ডাক আদান প্রদান কে সহজ ও সমৃদ্ধশীল করার লক্ষ্যে নিয়ে কাজ শুরু করে।

১৯৬৯ সালে টোকিও শহরের ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন ( ইউ পি ইউ) দিনটিকে " বিশ্ব ডাক দিবস " হিসেবে ঘোষনা করেন।
১৮৭৪ সালে প্রতিষ্ঠিত হলেও দীর্ঘ ৪ বছর পর ১৮৭৮ সালে ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন ( ইউ পি ইউ) হিসেবে পরিচিতি লাভ করে।
উদ্দেশ্য : বিশ্বব্যাপী ডাক সেবার গুরুত্ব এবং মানুষের জীবনে এর ভুমিকা তুলে ধরা।
স্বাধীনতা লাভের পর বাংলাদেশে ১৯৭৩ সালে এই সংস্থার সদস্য পদ লাভ করে। বর্তমানে এর সদস্য সংখ্যা ১৯২ টি দেশ।
বর্তমানে বাংলাদেশে ডাক বিভাগের আওতাধীন দেশজুড়ে মোট ৯৮৪৮ টি ডাকঘর রয়েছে। তন্মধ্যে জেনারেল পোস্ট অফিস ৮টি,প্রধান ডাকঘর ( এ ও বি গ্রেড) ৬৮ টি,উপজেলায় ৪০৮ টি এবং শাখা ডাকঘর রয়েছে ৮১০৯ টি। বর্তমানে ৪০ হাজার জনবল নিয়ে দক্ষতার সঙ্গে কাজ করছে এই বিভাগটি।
এ বছর দিবসটির প্রতিপাদ্য বিষয় হলো : "সমন্বিত ডাক নেটওয়ার্ক সীমাহীন সম্ভাবনা " World post Day- One postal network, infinite possibilities"
বর্তমান ডিজিটাল যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তির ব্যাপক প্রসারের মাঝে-ও বিশ্বব্যাপী মানুষের সংযোগ ও নির্ভরযোগ্যতা বজায় রাখতে ডাক নেটওয়ার্কের গুরুত্ব তুলে ধরা হয়েছে।
বিশ্ব ডাক সংস্থার প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রতি বছর এই দিনে " বিশ্ব ডাক দিবস" হিসেবে পালিত হয়ে আসছে। আজ বিশ্বের সকল দেশের সাথে এক যোগে বাংলাদেশেও এই দিবসটি যথাযোগ্য ভাবে পালিত হবে। এ বছর বাংলাদেশের প্রতিপাদ্যকে সামনে রেখে ঐতিহ্যগত ডাক সেবা থেকে " স্মার্ট ডাকসেবায়" রুপান্তরের নানাহ উদ্যোগ নেওয়া হয়েছে এবং ৯ তারিখ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত দেশব্যাপী ডাকসেবা সপ্তাহ পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ডাক বিভাগের সকল ভালোর দিক অবশ্যই বিতর্কিত কিছু বিষয় ভাবনার কারণ হয়ে গেলেও সাম্প্রতিক কিছু পদক্ষেপ হয়তো পুরোনো প্রথাকে ডিঙিয়ে বর্তমান ডিজিটাল ও স্মার্ট সার্ভিসে রুপান্তর করার জন্য সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা চুড়ান্ত ধাপগুলো বাস্তবায়নের পথে। ই- কমার্স ও লজিস্টিক হাব,২০২৬ সালরর মার্চ মাস থেকে স্পিড পোস্টের সম্প্রসারণ পরীক্ষামূলক ভাবে চালুর পর থেকে সফলভাবে বিপুল পরিমানের পণ্য পরিবহন করা হয়েছে। পাশাপাশি এ আই ( AI) ভিত্তিক ট্র্যাকিং নিশ্চিত করার কাজ ও Franchise ডাকঘর ( যা সাধারণ মানুষের অংশ গ্রহণ বাড়াতে) এবং উদ্যোক্তা বাড়ানোর লক্ষ্য সাব- পোস্ট অফিস চালুর কাজও চলমান রয়েছে।
আজ বিশ্ব ডাক দিবসে আমরা জনগন এই বিভাগের উন্নতি এবং উন্নতর সেবার প্রত্যাশা রাখি।