ইবির নতুন ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. মামুন আল রশীদ
📷 ছবি: সংগৃহীত
ইবি প্রতিনিধি :
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন ছাত্র-উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মামুন আল রশীদ।
রবিবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ আতিকুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মোঃ ওবায়দুল ইসলাম-এর ছাত্র-উপদেষ্টা হিসেবে রবিবার (২৭ সেপ্টেম্বর) মেয়াদ শেষ হওয়ায় তদস্থলে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মামুন আল রশীদকে নিয়োগ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান।
অফিস আদেশ অনুযায়ী, ২৮ সেপ্টেম্বর থেকে আগামী এক বছর তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন এবং দায়িত্ব পালনের জন্য নিয়ম অনুযায়ী সুযোগ-সুবিধা পাবেন।
এছাড়াও, দীর্ঘদিন একাগ্র নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে ছাত্র-উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করায় আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মোঃ ওবায়দুল ইসলামকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়েছে।
ওসমান গণি
ইবি প্রতিনিধি