এসকে এম মহসিন রেজা
উপজেলা প্রতিনিধি (খুলনা)
খুলনার কয়রা উপজেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আবজাল হোসেন মোল্লা (৩৭) নামের এক মুদি ব্যবসায়ির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে নগরির গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
যানা গেছে, নিহত আবজাল হোসেন মোল্লা কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের মঠবাড়ি গ্রামের আনার হোসেন মোল্লার ছেলে, নিহত আবজাল স্থানীয় সুতি বাজারের ব্যবসায়ী ছিলেন।
পরিবারের সূত্রে জানা গেছে, আবজাল কয়েক দিন ধরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ছিলেন। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যার পর তাঁর মৃত্যু হয়।
তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও ব্যবসায়ীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
কয়রায় ডেঙ্গুয় আক্রান্ত মুদি ব্যবসায়ির মৃত্যু