বাংলাদেশ

কুমিল্লার ধানক্ষেতে যশোরের নি/খোঁ/জ কিশোরীর ম/র-দে/হ।

কুমিল্লার ধানক্ষেতে যশোরের নি/খোঁ/জ কিশোরীর  ম/র-দে/হ।
📷 ছবি: সংগৃহীত


মনিরামপুর(যশোর)
নিজস্ব প্রতিনিধি

কুমিল্লার লালমাই উপজেলার একটি ধানক্ষেত থেকে জান্নাতুল তাজমিন (১৫) নামে যশোরের এক নি/খোঁ/জ কিশোরীর ম/র-দে/হ উদ্ধার করেছে পুলিশ।

৮ অক্টোবর সকালে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কসংলগ্ন পেরুল উত্তর ইউনিয়নের জগতপুর (মানুমুড়া) এলাকার একটি ধানক্ষেত থেকে
ম/র-দে/হটি উদ্ধার করা হয়। ঘটনাস্থলের কাছ থেকে একটি পরিত্যক্ত সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করেছে পুলিশ।

নি/হ/ত তাজমিন যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রামের আবদুল আলীমের মেয়ে। বাবার চাকরির কারণে পরিবারের সঙ্গে কুমিল্লায় বসবাস করত সে। তাজমিন কুমিল্লার ফরিদা বিদ্যায়াতনের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, প্রায় চার দিন আগে এক বান্ধবীর বাড়িতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয় তাজমিন। পরে ওই বান্ধবীর সঙ্গে কক্সবাজারে যায় সে। বুধবার রাতে কক্সবাজার থেকে কুমিল্লার উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল তার।

তবে ওই রাতে মেয়ের মোবাইল ফোনে একাধিকবার কল করেও কোনো সাড়া পাননি বাবা আবদুল আলীম। যোগাযোগ করতে না পেরে তিনি খোঁজাখুঁজি শুরু করেন।
বৃহস্পতিবার ভোরে লালমাই থানায় গিয়ে ধানক্ষেত থেকে উদ্ধার করা ম/র-দে/হ-টি নিজের মেয়ে তাজমিনের বলে শনাক্ত করেন তিনি।

স্থানীয়রা জানান, সকালে ধানক্ষেতে ম/র-দে/হ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। পরে লালমাই থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ম/র-দে/হ উদ্ধার করে।
লালমাই থানার ওসি মো. মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ম/র-দে/হ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, কিশোরীর মৃ/ত্যু/র কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এটি দু/র্ঘ-ট/না,
আ/ত্ম-হ/ত্যা নাকি হ/ত্যা-কা/ণ্ড— তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনাটির র/হ/স্য উদঘাটনে পুলিশের একাধিক সংস্থা কাজ করছে।

শুক্রবার ম/র-দে/হ যশোরের চুড়ামনকাটি ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রামের বাড়িতে পারিবারিক ক/ব-র/স্থা-নে
দা/ফ/ন করা হয়েছে।

তাজমিনের মৃ/ত্যু/র প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষ হলে নিশ্চিত হওয়া যাবে।