যশোরের মনিরামপুরে ডেঙ্গুর ঝুঁ*কি বাড়ায় মহাসড়কের পাশে রাখা পরিত্যক্ত টায়ারের স্তূপে অ*ভি*যান চালিয়েছে উপজেলা প্রশাসন। ২৬ অক্টোবর দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল আহাদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে মহাসড়কের পাশে অ*বৈ*ধ*ভাবে টায়ার স্তূপ করে পরিবেশ ও জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরির অপরাধে ব্যবসায়ী সুভাষ কুন্ডুকে ১০ হাজার টাকা জ*রি*মা*না করা হয়েছে। একই সাথে আগামী সাত দিনের মধ্যে স্থানটি থেকে সব পরিত্যক্ত টায়ার অপসারণের কঠোর নির্দেশ প্রদান করে প্রশাসন।
স্থানীয় সূত্রে জানা যায়, মনিরামপুর উপজেলার শ্যামকূড় ইউনিয়নের চিনাটোলা বাজারের পাশে যশোর-সাতক্ষীরা মহাসড়কের গা ঘেঁষে দীর্ঘদিন ধরে বিপুল পরিমাণ পরিত্যক্ত টায়ার জমা করে রাখা হয়েছিল। সম্প্রতি বর্ষা ও আবহাওয়া পরিবর্তনের কারণে এসব জমে থাকা টায়ারে বৃষ্টির পানি আটকে মশার প্রজননক্ষেত্রে পরিণত হয়, যা স্থানীয় এলাকায় ডেঙ্গুর ঝুঁ*কি বহুগুণ বাড়িয়ে দেয়। বিষয়টি নিয়ে স্যোশাল মিডিয়া প্রকাশ হলে তা প্রশাসনের নজরে আসে।
স্যোশাল মিডিয়া ঝড় তোলার পর সরেজমিনে পরিদর্শনে এসে ঘটনার সত্যতা পায় ভ্রাম্যমাণ আদালত। অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল আহাদ জানান, "জনস্বাস্থ্যের ঝুঁ*কি এবং ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধের বিষয়ে কোনো ছাড় দেয়া হবে না। মহাসড়কের পাশে এভাবে অনিয়ন্ত্রিত পরিত্যক্ত টায়ার জমা রাখা পরিবেশ আইন ও জনস্বার্থের পরিপন্থী। অভিযুক্ত ব্যবসায়ীকে জরিমানার পাশাপাশি এক সপ্তাহের সময় বেঁধে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে টায়ার না সরালে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।
প্রশাসনের এ সময়োপযোগী ও দ্রুত পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও চিনাটোলা বাজারের ব্যবসায়ীরা।
মনিরামপুর পুরাতন টায়ার ব্যাবসায়ীর কারখানার ভ্রাম্যমাণ আদালতের হানা। ১০ হাজার টাকা জরিমানা।