সারাদেশ

ঝিনাইদহ কালীগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঝিনাইদহ কালীগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঝিনাইদহের কালীগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেলে মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি কালীগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে দলটির বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
র‌্যালিপূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুবুর রহমান মিলন।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা যুবদলের সভাপতি আহসান হাবিব রনক এবং সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহায়ক হামিদুল ইসলাম হামিদ, যুগ্ম আহবায়ক তৈয়বুর রহমান মিনি, ইসরাইল হোসেন জীবন ও ইলিয়াস রহমান মিঠু।
এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পৌর যুবদল নেতা শাহাজান আলী খোকন, আশরাফুজ্জামান রনি, আজিজুল লস্কর, শাহিন লস্কর, কাজল, সাইদুর রহমান, মিলন হোসেন ও সাইফুজ্জামান স্বপনসহ উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।