আদালতের রায় নিয়ে এই।একটি পুরাতন ভিডিও নতুন করে সামনে আনায় যশোরের মনিরামপুর শুরু হয়েছে নতুন বিতর্ক। ৪ নভেম্বর জনৈকা সামিরা আফরোজ এ ঘটনায় মুখোমুখি হয় পোষ্টদাতা মনিরামপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি জামায়াত নেতা জাকির হোসেনের। শুরু হয় বিতর্ক। একপর্যায়ে সামিরা জাকিরকে জুতা দিয়ে মারতে উদ্যত হয়। এমন একটি ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে।
জানাগেছে মনিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার রাফসানজানিকে একটি বিতর্কিত মামলা থেকে আদালত দায়মুক্তি দেয়। এ মামলায় বাদী পক্ষের হয়ে সাংবাদিক জাকির সামাজিক যোগাযোগ মাধ্যম, অনলাইন সংবাদমাধ্যম ও প্রিন্ট মিডিয়ার সংবাদ প্রকাশ করে আসছিলেন। দায়মুক্তির বিষয়টি নিয়ে মন্তব্য করতে যেয়ে পুরাতন একটি ভিডিও সামনে আনা হয়েছে। এতেই ক্ষিপ্ত হয়ে সামিরা জাকিরের উপর হামলা করেছে।
সাংবাদিকরা আইনের বাইরে না। ভুল তথ্য প্রচার করলে আইনের আশ্রয় না নিয়ে আক্রমণ স্বাভাবিক ভাবেই মেনে নিতে পারছে না সচেতন মহল। সুত্র সামিয়ার খুঁটির জোর খুঁজতে প্রসাশনের দৃষ্টি কামনা করেছেন। নেটিজেনরা আদালতে না যেয়ে আইন হাতে তুলে নেওয়ায় সামিয়াকে আইনের আওতায় আনার জোর দাবি করেছে।
আদালতে মামলার রায়। পুরাতন ভিডিও সামনে আনায় মনিরামপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতির উপর হামলা।